সারা দেশে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ কারণে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। বুধবার (৩১ ডিসেম্বর) থেকে আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া বুলেটিনে বলা হয়, দেশে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ […]