চলতি বছরের নভেম্বর মাসে শেষ হচ্ছে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড প্রকল্প। সোমবার (৮ জুন) ইসি সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এমন তথ্য জানান। তিনি বলেন, স্মার্টকার্ড বা আইডিইএ প্রকল্প নভেম্বর পর্যন্ত আছে। এরপর কী হবে তা পরে ভাবা হবে। স্মার্টকার্ডের চিপ ব্যবহার হচ্ছে না, অথচ ৮০০ কোটি টাকার মতো ব্যয় হলো- এমন বিষয় উত্থাপন করা হলে আখতার আহমেদ, চিপসের হাতে ডেটা আছে, কিন্তু চিপস রিডারটা নেই। এখন আমি তো আপনাকে অস্বীকার করতে পারতেছি না। […]