শিশুদের জন্য হামের টিকার ব্যবস্থা না করে বিগত দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে। ভবিষ্যতে এ ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেজন্য সরকার দ্রুততার সঙ্গে টিকা দেওয়ার ব্যবস্থা করেছে এবং তাতে সংক্রমণ পরিস্থিতির অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে বলেও জানিয়েছেন তিনি। শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (ইউএইচএফপিও) ঢাকা সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তারেক রহমান বলেন, “সারাদেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবনবিনাশী ব্যর্থতা মনে […]