বিএনপি-জামায়াত ক্ষমতায় গেলে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হবে বলে আশঙ্কা প্রকাশ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বিএনপি-জামায়াতের কাছে যদি ক্ষমতা যায়, তাহলে আপনারাও থাকবেন না, আমিও থাকব না, বাংলাদেশও থাকবে না। তাই বাংলাদেশকে রক্ষা করতে হলে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।’ রবিবার (২৭ আগস্ট) বিকালে রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শোক দিবসের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, […]