ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও দুদিনের সফরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১ জুলাই) সকাল ৮টায় গণভবন থেকে সড়ক পথে রওয়ানা হন প্রধানমন্ত্রী। ৮টা ৫০ মিনিটে পদ্মা সেতু হয়ে বেলা সাড়ে ১১টার দিকে কোটালীপাড়া পৌঁছান তিনি। এ সময় স্থানীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। স্লোগানে স্লোগানে বরণ করে নেন প্রধানমন্ত্রীকে। জানা গেছে, কোটালীপাড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন ও কার্যালয় চত্বরে একটি বৃক্ষরোপণ করবেন। এরপর তিনি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঈদুল আজহা উপলক্ষ্যে […]