চট্টগ্রাম শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬

জাতীয়

ছাত্রীকে বিয়ে করা ঢাকার মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদকে উদ্দেশ্য করে হাইকোর্ট বলেছেন, আপনি নৈতিকভাবে কাজটি (ছাত্রীকে বিয়ে) ঠিক করেননি। বুধবার (১৬ আগস্ট) বিচারপতি আবু তাহের সাইফুর রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। খন্দকার মুশতাক আহমেদের জামিন আবেদনটি তার আইনজীবী সোহরাব হোসেন পলাশ আদালতে শুনানির জন্য উপস্থাপন করেন। এ সময় আদালত খন্দকার মুশতাক আহমেদকে ডায়াসের সামনে ডেকে বলেন, আপনি নৈতিকভাবে কাজটি ঠিক করেননি। এই জামিন আবেদন আমরা শুনব না। […]

১৬ আগস্ট, ২০২৩ ১৬:২০