বিদায়ী জুন মাসে ৪৭৫টি সড়ক দুর্ঘটনায় ৫১৩ জন নিহত ও ৮২৬ জন আহত হয়েছেন। একই সময় রেলপথে ৪১টি দুর্ঘটনায় ৩৯ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। নৌ-পথে ১৭টি দুর্ঘটনায় ১৬ জন নিহত, ৩৫ জন আহত ও ২ জন নিখোঁজ রয়েছেন। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৫৩৩টি দুর্ঘটনায় ৫৬৮ জন নিহত ও ৮৬৭ জন আহত হয়েছেন। সোমবার (১৭ জুলাই) যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, […]