নোট গাইড ব্যবসায়ী ও কোচিং বাণিজ্যে জড়িত কিছু শিক্ষক নতুন শিক্ষাক্রম নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বাণিজ্য বন্ধ হবে এমন আশঙ্কা করেই তাঁরা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে দাবি তাঁর। অনেক শিক্ষক না বুঝে শিক্ষার্থীদের বাড়ি থেকে খাবার রান্না করে আনার অ্যাসাইনমেন্ট দিচ্ছেন বলেও উল্লেখ করেন মন্ত্রী। আজ রোববার জাতীয় সংসদে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বিলের সংশোধনী প্রস্তাবের আলোচনায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। এর আগে বিলের সংশোধনী প্রস্তাবের ওপর বক্তব্য দেওয়ার সময় নতুন শিক্ষা ব্যবস্থা নিয়ে […]