প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগের মামলায় কারাগারে আটক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেছেন। বৃহস্পতিবার (২ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে তার পক্ষে জামিন আবেদন দাখিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা ফখরুলের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। তিনি বলেন, সিএমএম আদালতের জামিন নামঞ্জুর আদেশের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে মহানগর দায়রা জজ আদালতে আমরা জামিনের আবেদন দাখিল করেছি। বিকেলে জামিন আবেদনের ওপর শুনানির তারিখ পাবো বলে আশা করছি। গত […]