দেশের আকাশে আজ কোথাও ১৪৪৫ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বুধবার (১৯ জুলাই) পবিত্র জিলহজ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং বৃহস্পতিবার (২০ জুলাই) থেকে পবিত্র মুহাররম মাস গণনা শুরু হবে। এই পরিপ্রেক্ষিতে আগামী ২৯ জুলাই (শনিবার) পবিত্র আশুরা পালিত হবে। আজ মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সভায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র […]