বাংলাদেশে নির্বাচনী যত ‘জঞ্জাল’ তৈরি করা হয়েছে, তার সব কিছুর সমাধান করে ‘নির্দলীয় সরকার’ ছাড়া ‘সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’ বলে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী টিমের কাছে নিজেদের অবস্থান তুলে ধরেছে বিএনপি। সোমবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দেড় ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে দলের পক্ষ থেকে এই দাবি তুলে ধরা হয় বলে জানানো হয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, “নির্বাচনী যত জঞ্জাল সৃষ্টি করা হয়েছে ভোট চুরির প্রকল্পের অংশ হিসেবে… সব কিছু সমাধান করে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে […]