নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা নিজেদের পছন্দের একান্ত সচিব (পিএস) না পেলেও পছন্দের ব্যক্তিকে সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দিতে পারবেন। তবে এপিএস যিনি হবেন, তার প্রথম শ্রেণির কর্মকর্তার পদে আবেদন করার ন্যূনতম যোগ্যতা থাকতে হবে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার মন্ত্রিসভা গঠন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় শপথও নিয়েছেন নতুন সদস্যরা। এখন তাদের জন্য পিএস এবং এপিএস নিয়োগ দেবে সরকার। জানা গেছে, ২০১৯ সালের আগে মন্ত্রীরা পছন্দের ব্যক্তিকে পিএস হিসেবে পেতেন। কিন্তু ২০১৪-১৮ মেয়াদে […]