ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটির তেল আল-হাওয়া নামে একটি এলাকায় আবারও হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত পাঁচজন ও আহত হয়েছেন বেশ কয়েকজন । বুধবার (৩০ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলিরা তেল আল-হাওয়ায় একটি গাড়িকে টার্গেট করে। যারা নিহত হয়েছেন তারা সবাই গাড়ির ভেতর ছিলেন নাকি বাইরে ছিলেন সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ২০২৩ সালের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় গাজাভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে এক হাজারের বেশি ইসরায়েলি নিহত হন। […]