পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে তথাকথিত সন্ত্রাসবাদীদের সঙ্গে গোলাগুলিতে সেনাবাহিনীর এক মেজরসহ ছয়জন নিহত হয়েছেন। রবিবার প্রদেশটির কেচ ও শেরানি জেলায় গোলাগুলি ও হামলার এসব ঘটনা ঘটে বলে পাকিস্তানের সামরিক বাহিনীর আইএসপিআর জানিয়েছে। জানা যায়, শেরানিতে তিনটি চেকপয়েন্টে একযোগে হামলা চালানো হয়। এতে চার নিরাপত্তা সদস্য নিহত হন। এর কয়েক ঘণ্টা পর কেচে ওই গোলাগুলির ঘটনাটি ঘটে। পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা সূত্রে কেচের হোশাব এলাকায় একদল সন্ত্রাসবাদীর গতিবিধির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী সেখানে অভিযান […]