ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার সময় চিকিৎসকদের হোস্টেলের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে রক্ষা পেয়েছেন একজন মেডিক্যাল শিক্ষার্থী। দুর্ঘটনার পর গুরুতর আহত হলেও বর্তমানে তিনি নিরাপদে আছেন বলে জানিয়েছেন তার মা রমিলা। গুজরাটের আহমেদাবাদ সিভিল হাসপাতালে সাংবাদিকদের রমিলা বলেন, আমার ছেলে দুপুরে খাবার খেতে হোস্টেলে গিয়েছিল। ঠিক তখনই বিমানটি হোস্টেলের উপর ভেঙে পড়ে। সে আতঙ্কে দ্বিতীয় তলা থেকে লাফ দেয়। আহত হয়েছে, তবে সে এখন নিরাপদে আছে। একই হাসপাতালে থাকা পুনম পটেল বলেন, তার ভাবি ওই ফ্লাইটে ছিলেন। […]