বিশ্বে প্রায় ৩০ কোটি মানুষ হেপাটাইটিস নামক নীরব ঘাতক রোগে আক্রান্ত। প্রতি ১ মিনিটে প্রায় ৫ জন এবং প্রতিদিন প্রায় ৮ হাজার মানুষ এ রোগে আক্রান্ত হন। মৃত্যুও কম নয়। প্রতিবছর প্রায় ১১ লাখ হেপাটাইটিস রোগী মারা যান। অথচ একটু সচেতন হলেই এড়ানো যায় ভয়ংকর এই ব্যাধি। বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে লিভার কেয়ার সোসাইটির উদ্যোগে এবং দৈনিক পূর্বকোণের সহযোগিতায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। গত মঙ্গলবার পূর্বকোণ সেন্টারের মোহাম্মদ ইউসুফ চৌধুরী কনফারেন্স হলে অনুষ্ঠিত এই বৈঠকে বক্তারা […]