নির্দোষ বস্তুর সংস্পর্শে শরীরের অস্বাভাবিক প্রতিক্রিয়াই এলার্জি। এলার্জি বলতে আমরা শরীরের এলার্জিকেই বুঝি। কিন্তু শরীরের এলার্জির মতো চোখেও এলার্জি হয়। এলার্জি চোখের একটি অতি পরিচিত রোগ। চোখের এলার্জি মৃদু থেকে গুরুতর হতে পারে। এই রোগ শিশু থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত যে কোনো বয়সে হতে পারে। এই রোগের উপসর্গ সাধারণত চোখ চুলকানো, পানি পড়া, আলোভীতি, চোখ লাল হওয়া ইত্যাদি। প্রাথমিক অবস্থায় দৃষ্টিশক্তির ব্যাঘাত না ঘটলেও উপসর্গগুলো অনেক কষ্টের কারণ হয়। এই রোগের উপসর্গ ঋতু পরিবর্তনের সঙ্গে কমবেশি হয়। দীর্ঘকাল স্থায়ী […]