টেলিভিশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) এওয়ার্ড-২০২৪-এ শ্রেষ্ঠ মডেল হিসেবে ভূষিত হলেন চট্টগ্রামের খালেদ হোসেন চৌধুরী। ‘২৫তম ট্র্যাব এওয়ার্ড-২০২৪’ উপলক্ষে শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে এই এওয়ার্ড প্রদান করা হয়। এ সময় শ্রেষ্ঠ মডেল হিসেবে এই অনন্য পুরস্কার পান খালেদ হোসেন চৌধুরী। এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক তথ্যসচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, সুপ্রিম কোর্টের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী, পরিবেশ বিজ্ঞানী ও কবি ড. জাহাঙ্গীর আলম রুস্তম, বাচসাস’র সভাপতি কামরুল হাসান দর্পণ, বিবিএন নিউজের চেয়ারম্যান […]