চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার নিন্দা ও প্রতিবাদে এক সমাবেশের আয়োজন করে। ‘স্টপ জেনোসাইড ইন গাজা’ সলিডারিটি শীর্ষক এ সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ছাড়াও জাতীয়তাবাদী শিক্ষক কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। মঙ্গলবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্তর প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. আল-আমিন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. এস.এম নসরুল কদীর, সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. আল ফোরকান, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. শফিকুল ইসলাম এবং ড. মোহাম্মদ আমানুল্লাহ […]