ঈদের ছুটি কার্যত মঙ্গলবার থেকে শুরু হয়েছে। সরকারি ছুটির মধ্যেও পোশাক কারখানার বেতন-ভাতা পরিশোধ ও কোরবানির পশু ব্যবসায়ীদের ব্যাংকিং লেনদেনের সুবিধার্থে গতকালের মতো আজও খোলা আছে চট্টগ্রামসহ দেশের বেশকিছু জায়গার ব্যাংকের শাখা। সেগুলো হলো ঢাকা মহানগর, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট ব্যাংকের শাখা। এছাড়া ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পশুর হাটের সংলগ্ন ব্যাংকের শাখা ও উপশাখা খোলা রয়েছে। হাটের সংলগ্ন এসব শাখার ব্যাংকিং কার্যক্রম চলবে রাত ১০টা পর্যন্ত। পাশাপাশি রাজধানীতে কোরবানির […]