চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের উপনির্বাচনে স্বতন্ত্র দুই প্রার্থী মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং অফিসার। ৬ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগসহ চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই করা হয়। রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ভোটারের এক-শতাংশ স্বাক্ষর জমা দিতে হয়। সমর্থনসূচক এক শতাংশ ভোটারের স্বাক্ষরের মিল না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরমান আলী ও মনজুরুল ইসলাম ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দলীয় […]