দোয়া-অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময়ের আড়ালে কৌশলে ভোটের মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা। একাধিক প্রার্থী দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে দলবল নিয়ে দোয়া চাচ্ছেন। শুক্রবার জুমার নামাজের পর বড় আকারে শোডাউন করেছেন একাধিক প্রার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমেও দলীয় প্রার্থীর পক্ষে ভোট চেয়ে সরব রয়েছেন দলীয় নেতাকর্মীরা। আগামী ৩০ জুলাই চট্টগ্রাম-১০ (পাহাড়তলী, ডবলমুরিং, হালিশহর) আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমিনের মৃত্যুর কারণে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তফসিল মতে, ৪ জুলাই মনোনয়নপত্র দাখিল করা হয়। ৬ জুলাই মনোনয়নপত্র বাছাই […]