বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি যুবনেতা নওশেদ আল জাসেদুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে মশাল মিছিল করেছে চান্দগাঁও থানা ছাত্রদল। রবিবার (৯ জুলাই) সন্ধ্যায় এ মিছিল অনুষ্ঠিত হয়। ছাত্রদল নেতা আবদুর রহমান আলফাজের নেতৃত্বে মিছিলটি চান্দগাঁও মৌলভী পুকুর পাড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বহদ্দারহাট বাস টার্মিনাল এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, সরকার বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায়। তাই তাকে দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে মিথ্যা মামলা […]