চট্টগ্রাম-১০ আসনের ভোটগ্রহণের সকল প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ৩০ জুলাই (রবিবার) এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে। আজ (শুক্রবার) মধ্যরাতে শেষ হচ্ছে নির্বাচনী প্রচার-প্রচারণা। বিএনপিবিহীন নির্বাচনে প্রচার-প্রচারণায় কোনো ধরনের উত্তাপ ছিল না। তবে বিএনপি পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠানের পর লালখান বাজার এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর কার্যালয় ভাঙচুরের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠে রাজনীতি। এর রেশ ধরে ভাঙচুর […]