চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

১১ এপ্রিল, ২০২৬ | ১১:৩৪ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে অভিযান চালিয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক নারী আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

গ্রেপ্তারকৃত আসামির নাম তছলিমা বেগম (৩০)। তিনি হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা এলাকার সাইফুল ইসলামের স্ত্রী।

 

শনিবার (১১ এপ্রিল) দুপুরে ২টার দিকে নিজ বাড়ি থেকে তছলিমাকে গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, তছলিমা বেগমের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল।

 

আদালতের রায়ের পর থেকেই তছলিমা গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট