দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলংকা উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’-এ পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তি-৩ এ জানানো হয়, দুপুর ১২টায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ২০৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। একই সময়ে কক্সবাজার বন্দর থেকে ১৯৮০ কিলোমিটার, মোংলা থেকে ১৯৪০ কিলোমিটার […]