শুরু হয়েছে চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ। রবিবার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে এই ভোটগ্রহণ শুরু হয়। সকাল ৯টায় পাঁচলাইশের নতুনকুঁড়ি আইডিয়াল স্কুল কেন্দ্রে গিয়ে দেখা গেছে, এই কেন্দ্রে ভোটারের উপস্থিতি খুবই কম। খোঁজ নিয়ে জানা গেছে- কেন্দ্রটিতে এক ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৩৪টি। তবে কেন্দ্রটিতে দুই হাজার ৫৬৬ জন ভোটার রয়েছে। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মনিষ দেবনাথ বলেন, ‘আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট দেওয়া হয়নি। ভোটাররা আসছেন, তবে কম। বেলা বাড়লে ভোটারও বাড়বে।’ ভোটার খুব […]