চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের ডাকা অবরোধ স্থগিত করেছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই ঘন্টা অবরোধের পর তারা কর্মসূচি স্থগিত করে। এর আগে সাড়ে ৪টার দিকে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির দাবিতে মূল ফটকে তালা দেয় ছাত্রলীগের দুইটি গ্রুপ। অবরোধকারীরা ছিলেম বিজয় ও ভিএক্স উপ গ্রুপের নেতাকর্মী। এরমধ্যে বিজয় গ্রুপ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং ভিএক্স গ্রুপ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। স্থগিতের বিষয়টি নিশ্চিত […]