চট্টগ্রামে ক্রমেই ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু। আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও ঊর্ধ্বমুখী থাকায় দুশ্চিন্তা বেড়েই চলেছে। ইতোমধ্যে ভেঙেছে অতীতের সব রেকর্ড। ভয়ংকর পরিস্থিতি হচ্ছে, আক্রান্ত-মৃত্যু দুই তালিকাতেই অবস্থান রয়েছে শিশু-কিশোরদের। আক্রান্তের হার সর্বনিম্নে থাকলেও মৃত্যুহার বরাবরই কপালে ভাঁজ ফেলার মতো। যা নিয়ে এক প্রকার দুশ্চিন্তায় খোদ চিকিৎসক, স্বাস্থ্য বিভাগসহ আক্রান্ত পরিবারগুলোর। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর দেরিতে হাসপাতালে ভর্তি হওয়ার পাশাপাশি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় দ্রুত জটিল হয়ে পড়ছে তাদের শারীরিক অবস্থা। যার কারণে জরুরি চিকিৎসা সত্ত্বেও […]