গত বছর ভারতীয় ট্রানজিটের চারটি পরীক্ষামূলক চালান চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে পরিবহনের পর এবার সরাসরি বাণিজ্যিক পণ্য পরিবহন শুরু করতে যাচ্ছে ভারত। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ভারতীয় ট্রানজিট পণ্য পরিবহনের অনুমতি পাওয়ার পর ভারত সরকার পুরোদমে বাণিজ্যিক পণ্য পরিবহনের প্রস্তুতি নিচ্ছে। গত আগস্ট মাসে ভারতের ত্রিপুরা এবং উত্তর-পূর্ব অন্য রাজ্যের ব্যবসায়ীদের জন্য চারটি ট্রানজিট রুট অনুমোদন পাওয়ার কথা জানায় ত্রিপুরার শিল্প ও বাণিজ্যমন্ত্রী শান্ত¡না চাকমা। চার রুট হলো চট্টগ্রাম বন্দর-আখাউড়া-আগরতলা, মোংলা […]