চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে একটি বিদেশি পিস্তল ও কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তার মো. ইসমাইল (৩৫) আকবরশাহ থানার নোয়াপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে। সোমবার (৩০) অক্টোবর) সরাইপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি বলেন, গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও কার্তুজসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামি স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার, প্রতিপক্ষকে […]