বিএনপি-জামায়াতের উদ্দেশে চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেছেন, জনগণের সম্পত্তি যদি নিরাপদ না থাকে তাহলে তাদের সম্পত্তিও গণরোষের শিকার হতে পারে। বুধবার (১৫ নভেম্বর) সকালে বিএনপি-জামায়াত চক্রের অপতৎপরতার বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় নগরীর নিমতলা চত্বরে বন্দর থানা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় সুজন বলেন, বিএনপি-জামায়াত চক্র নির্বাচনে অংশগ্রহণ না করে নির্বাচন বানচালের অপতৎপরতায় মাঠে নেমেছে। জ্বালাও-পোড়াও করে, জনগণের সম্পদের ক্ষয়ক্ষতি করে […]