গ্রাহকের জমাকৃত অর্থ ব্যাংকে জমা না দিয়ে আত্মসাতের ঘটনায় শরীফজ্জামান সাগর নামে পূবালী ব্যাংকের কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। মামলায় তার বিরুদ্ধে গ্রাহকের ৩৫ লাখ ৯১ হাজার ২৯৩ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। সাগর পূবালী ব্যাংক চন্দনাইশ শাখার বৈলতলী উপশাখার ক্যাশ ইনচার্জ । বুধবার (২৭ ডিসেম্বর) দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-২ এ মামলাটি দায়ের করা হয়। দুদকের একই কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. সালাহ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শরীফজ্জামান সাগর (৩১) বাঁশখালী থানাধীন পুকুরিয়া মুন্সি বাড়ির তানভীর জাহানের ছেলে। সাগর […]