ইংরেজী নববর্ষের বিদায়কে কেন্দ্র করে নগরীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সাধারণ মানুষের জনজীবন স্বাভাবিক রাখতে ছয় ধরনের নির্দেশনা মানতে হবে। সোমবার নগর পুলিশের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, থার্টি ফার্স্ট নাইটে অনুমতি ছাড়া সর্বসাধারনের ব্যবহারের স্থান, রাস্তা, উন্মুক্ত স্থান বা ছাদের উপর কোন ধরনের অনুষ্ঠান সভা সমাবেশ, গণজমায়েত, উচ্চ শব্দে সাউণ্ড সিস্টেম ব্যবহার করে নাচ-গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাদ্যযন্ত্র,ডিজে পার্টি, র্যালি ও শোভাযাত্রা করা যাবে না। থার্টি […]