চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে সিটের ভেতরে অভিনব কায়দায় লুকানো ১ কেজি স্বর্ণালঙ্কারসহ ৩ পাচারকারী আটক করেছে করেছে কোস্টগার্ড। তারা চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা। উদ্ধার স্বর্ণালঙ্কারের মধ্যে রয়েছে ৫০ পিস স্বর্ণের চুড়ি, ৪৯ পিস স্বর্ণের আংটি (১ কেজি)। এছাড়া ১টি ল্যাপটপ, ১৯টি মোবাইল ফোন সেট, ১৬ কার্টন ডানহিল সিগারেট জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিদেশ থেকে স্বর্ণের একটি চালান চট্টগ্রাম বিমানবন্দর থেকে বের হবে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ওইদিন বিকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট […]