চুরি হওয়া প্রাইভেটকারসহ দুই পেশাদার গাড়িচোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত দুটি মাস্টার কি (চাবি) জব্দ করা হয়। বুধবার এই তথ্য জানিয়েছে কোতোয়ালী থানার এসআই শরীফ উদ্দিন। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রাসেল (৩৫) ও মো. হোসাইন ওরফে আহম্মদ হোসাইন (৪৩)। তারা দীর্ঘদিন ধরে সক্রিয় একটি পেশাদার গাড়িচোর চক্রের সদস্য এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসআই শরীফ উদ্দিন জানান, ডা. কামরুদ্দিন চৌধুরী (৪৭) নামের এক ব্যক্তি ২৭ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে দশটায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে তাঁর প্রাইভেটকার […]