মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অনিয়মের দায়ে চট্টগ্রাম নগরীর চার প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর রুবি গেট ও চান্দগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহান। তিনি জানান- অভিযানে থাই ফুডকে এক লাখ টাকা, আল হাসান বেকারিকে দুই লাখ টাকা, পাছাজিও ফুডকে এক লাখ টাকা এবং গ্র্যান্ড সিকদার হোটেলকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও হোমমেড ফুডসকে সতর্ক […]