চট্টগ্রাম-কক্সবাজার সড়ক সম্প্রসারণ করা হলে চুনতি অভয়ারণ্য হারাবে ২৫০ একর বনভূমি। কাটা পড়বে কয়েক লাখ বনের গাছ। এর আগে ২০১৮ সালে ১২০ একর বনভূমি অধিগ্রহণ করে অভয়ারণ্যের বুক চিরে নির্মাণ করা হয়েছে রেলপথ। এতে কাটা পড়েছে বিভিন্ন প্রজাতির দুই লাখ ৩৯ হাজার গাছ। এ অবস্থায় বন্যপ্রাণীর আবাসস্থল রক্ষায় ফাঁসিয়াখালীর নলবিলা ও চুনতি অভয়ারণ্য এলাকায় ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণের প্রস্তাবনা দিয়েছে বন বিভাগ। সড়ক বিভাগ জানিয়েছে তারাও বিষয়টি ‘বিবেচনা’ করছে। জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয়লেন করার উদ্যোগ নিয়েছে সওজ। জাপান […]