ঈদকে কেন্দ্র করে ডাকাতির প্রস্তুতির সময় চট্টগ্রামের আকবরশাহ্ থানাধীন লেকসিটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মার্চ) তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থেকে একটি টিপ ছোরা, একটি প্লাস্টিকের বাটযুক্ত ছোরা, তালা ভাঙ্গার যন্ত্র, একটি লোহার তৈরি কাটার ও একটি তারকাটা কাটার প্লাস উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হল- মো. ফরিদ হোসেন (৩২), মো. নাঈম (২৯), মো. মেহেদী হাসান প্রকাশ আকাশ (১৯) ও মো. মোর্শেদ (২৮)। আকবরশাহ্ থানার ভারপ্রাপ্ত […]