চট্টগ্রাম নগরীর চন্দনপুরা এলাকায় প্রাইভেট কার থামিয়ে গুলি চালিয়ে দু’জনকে হত্যা মামলায় দুই আসামি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। তারা হলেন- মোবারক হোসেন ইমন ও বোরহান উদ্দিন। তাদের মধ্যে ইমনের বিরুদ্ধে হত্যাসহ সাতটি এবং বোরহানের বিরুদ্ধে হত্যাসহ আটটি মামলা রয়েছে। হত্যা মামলার এ দুই আসামিকে পুলিশ খুঁজছিল। এর মধ্যেই তারা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। তবে পুলিশের দাবি, ‘সব রকম চেষ্টা’ করেও তাদের গ্রেপ্তার কার সম্ভব হয়নি। চট্টগ্রামের অপরাধ জগতে মোবারক ও বোরহান পরিচিত সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের সহযোগী […]