চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৮২৩ জন। যা গতবার ছিল ১১ হাজার ৪৫০ জন। গতবারের তুলনায় এবার পাসের হার বেড়েছে। তবে কমেছে জিপিএ। পাস করেছে ১ লাখ ২০ হাজার ৮৭ জন। রবিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এএমএম মুজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। সবমিলিয়ে এবার ১ লাখ ৪৫ হাজার ৫৯০ […]