জালিয়াতির মাধ্যমে ১০ হাজার থেকে শুরু করে ৫০ হাজার টাকায় জন্মনিবন্ধন সনদ দিত তারা। কখনো কাউন্সিলর অফিসের স্টাফ, কখনোবা পাসপোর্ট অফিসের কর্মচারী পরিচয়ে তারা এ কাজটি করতেন। এই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে হালিশহর থানা পুলিশ। বুধবার (১৫ মে) বিষয়টি নিশ্চিত করেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার হামিদ। মঙ্গলবার (১৪ মে) বিকাল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত নগরীর হালিশহর ও ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হল- ফেনী সদরের আলী বাজার সুন্দরপুর […]