চট্টগ্রামের পতেঙ্গায় বিমানবন্দর সড়কের মোড়ে প্রজাপতি পার্ক সংলগ্ন পুকুরে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেছে। এ ঘটনায় আহত তিনজন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক। আহতরা হলেন- নুরু আমিন (১৯), ইমরান (৮) এবং একজনের নাম জানা যায়নি। শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান বলেন, সাড়ে ৮টার দিকে পতেঙ্গা থেকে আসা একটি কনটেইনারবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। […]