আন্দোলনের নামে সন্ত্রাস-নাশকতা প্রতিরোধে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলরদের নেতৃত্বে প্রত্যেক ওয়ার্ডে কমিটি গঠনের একটি সিদ্ধান্ত হয়েছে। চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীর নির্দেশনায় সংস্থার সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (২৮ জুলাই) সকালে নগরীর লালদীঘির পাড়ে চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের সম্মেলন কক্ষে ৪২তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেয়র রেজাউল করিম চৌধুরী। চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ জানিয়েছেন, প্রতি ওয়ার্ডে একটি করে ‘অরাজনৈতিক’ কমিটি গঠন হবে, যার নেতৃত্বে থাকবেন কাউন্সিলর। কমিটিতে এলাকার মসজিদের ইমাম, শিক্ষা প্রতিষ্ঠান […]