চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের হাজী খাইরুল সারেং বাড়ি নিবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ মাহবুবুল আলম আর নেই। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাহবুবুল আলম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আলহাজ মাহবুবুল আলম বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেনডেন্ট টিভির বার্তা প্রধান মামুন আবদুল্লাহ’র বাবা। মঙ্গলবার (আজ) বাদ মাগরিব […]