চট্টগ্রাম মহানগরী জামায়াতের একটি প্রতিনিধি দল বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার ইমাম হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নগর জামায়াতের আমীর শাহাজাহান চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা চট্টগ্রামের শিল্প সাহিত্য, বাণিজ্য, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি বিষয়ে নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার দাবি জানান। শাহজাহান চৌধুরী বলেন, দীর্ঘ ১৭ বছর পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের কোনো উন্নয়ন হয়নি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, চট্টগ্রামের শিল্প সাহিত্য, বাণিজ্য, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি বিষয়ে সমস্যা ও […]