চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বাসা থেকে ডেকে এনে মো. সাকিব নামে এক তরুণকে হত্যার মামলায় ৪ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। রবিবার (৬ অক্টোবর) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মো. বাদশা (৩৬), মো. তৈয়ব (৪০), মো. নাঈম (২৭) ও মো. ইমু (২৮)। এর আগে গত ১৯ সেপ্টেম্বর বাকলিয়া থানাধীন এক্সেস রোড এলাকা থেকে অভিযান চালিয়ে সাকিব প্রধান আসামি মো. করিমকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. […]