চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৪১ ওয়ার্ডের জন্ম-মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ তদারকি করবেন ১৩ কর্মকর্তা। সোমবার (৭ অক্টোবর) চসিকের সচিবালয় বিভাগের সংস্থাপন শাখার সচিব মোহাম্মদ আশরাফুল আমিন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। ওই অফিস আদেশে বলা হয়েছে, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪’ এর ধারা ৪(ক) অনুযায়ী নিরবিচ্ছিন্ন নাগরিক সেবা নিশ্চিতকরণে জনস্বার্থে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ডগুলোতে জন্ম ও মৃত্যু নিবন্ধক হিসেবে দায়িত্ব দেওয়া হলো এবং পাশাপাশি তাদের সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতে জাতীয়তা, চারিত্রিক সনদ, মৃত ব্যক্তির উত্তরাধিকার সনদ, […]