দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে তাকে আনা হয়। ঐ মামলায় আজ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য্য ছিল। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (প্রসিকিউশন) চট্টগ্রাম বিভাগীয় মো. মুফিজ উদ্দিন জানান, তাকে ২০০৮ সালের দুদকের একটি মামলায় আদালতে আনা হয় বলে জানান তিনি। বাদীপক্ষের আইনজীবী এড. রফিক জনান, এটি ২০০৮ সালের মামলা। তিনি তখন পৌরসভার দায়িত্বে […]