চট্টগ্রাম শনিবার, ২১ মার্চ, ২০২৬

চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা এলাকার একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্যারাগন সিটির পাশে দোতলা ওই ভবনের ছাদের সেমিপাকা ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন চন্দপুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোকারম হোসেন তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টার চেষ্টায় সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তদন্তের পর আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।   পূর্বকোণ/আরআর/পারভেজ

৪ নভেম্বর, ২০২৪ ১০:৪৫:১৭,